ঘুন
সুজিত পাত্র
রাস্তার খাপ থেকে খুলে পড়েছে আগামীর হৃৎপিন্ড
আমি তুলে নিয়ে ছুটছি পগার পার...
রাস্তা বদল হচ্ছে, বিশল্যকরনীর কালচে সবুজ পাতা
কাঁপছে তিরতির...বদলাচ্ছে ভিটে-মাটির নিশুতি ভিত
আগামীর হৃৎপিন্ড আমার হাতে...ছুটছি...
হাত বদল হচ্ছে আমার থেকে আমিতে...
আমি থেকে তুমি...সমস্ত সর্বনামে...উইন্ডস্ক্রিনে
ওয়াইপারের মতো দাপাদাপি করছে
সমস্ত বেশ্যা পাড়া...
যবনিকা
সুজিত পাত্র
বোতল বন্দী অবেলার চৌকাঠ পেরিয়ে
সাম গীতে সিন্থেসাইজারের প্রলাপ
ধ্বনিত হচ্ছে এই ভাঙা স্কুলের চত্তরে
ছাউনির ইতিহাস আছে-যে ভাবে
না থাকলেই অমঙ্গল সূচীত হয় টিলা ছাতে
আমাদেরও ঘামের দাগ লেগে যাচ্ছে
স্তন্য শরীরে চেনা স্বস্তির নিঃশ্বাসে
কাউকে প্রহরী সাজিয়ে বিছানা
খুঁজতে
হচ্ছে সিলেবাসে...পংক্তিতে
আগুন ঘোষিত হচ্ছে
দেওয়ালের ঝুলনবিশী ফটোগ্রাফে
আর
সীমানার শেষে মোটা সুতোয়
টেনে হিঁচড়ে কাব্য করে
লিখতে হচ্ছে- যবনিকা পতন...
সুজিত পাত্র
রাস্তার খাপ থেকে খুলে পড়েছে আগামীর হৃৎপিন্ড
আমি তুলে নিয়ে ছুটছি পগার পার...
রাস্তা বদল হচ্ছে, বিশল্যকরনীর কালচে সবুজ পাতা
কাঁপছে তিরতির...বদলাচ্ছে ভিটে-মাটির নিশুতি ভিত
আগামীর হৃৎপিন্ড আমার হাতে...ছুটছি...
হাত বদল হচ্ছে আমার থেকে আমিতে...
আমি থেকে তুমি...সমস্ত সর্বনামে...উইন্ডস্ক্রিনে
ওয়াইপারের মতো দাপাদাপি করছে
সমস্ত বেশ্যা পাড়া...
যবনিকা
সুজিত পাত্র
বোতল বন্দী অবেলার চৌকাঠ পেরিয়ে
সাম গীতে সিন্থেসাইজারের প্রলাপ
ধ্বনিত হচ্ছে এই ভাঙা স্কুলের চত্তরে
ছাউনির ইতিহাস আছে-যে ভাবে
না থাকলেই অমঙ্গল সূচীত হয় টিলা ছাতে
আমাদেরও ঘামের দাগ লেগে যাচ্ছে
স্তন্য শরীরে চেনা স্বস্তির নিঃশ্বাসে
কাউকে প্রহরী সাজিয়ে বিছানা
খুঁজতে
হচ্ছে সিলেবাসে...পংক্তিতে
আগুন ঘোষিত হচ্ছে
দেওয়ালের ঝুলনবিশী ফটোগ্রাফে
আর
সীমানার শেষে মোটা সুতোয়
টেনে হিঁচড়ে কাব্য করে
লিখতে হচ্ছে- যবনিকা পতন...
No comments:
Post a Comment